৫ মে ২০২৬

ডোমারে হোম কোয়ারেন্টিনে থাকা ৩৫টি পরিবারের মাঝে ত্রান বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে হোম কোয়ারেন্টিনে থাকা ৩৫টি পরিবারের মাঝে ত্রান বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে হোম কোয়ারেন্টিনে থাকা ৩৫টি পরিবারের মাঝে জোড়াবাড়ী ইউনিয়ন করোনা দূর্যোগ কল্যান তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ। গতকাল রোববার বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৭নং ওর্য়াডের কলোনী পাড়ায় ৩৫টি পরিবারের মাঝে প্রায় ৭০টি খাদ্র সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্যাকেটে চাউল, ডাল, তেল, নবনসহ বিভিন্ন প্রকার শাক ও সব্জি ছিল।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহিম, মেডিকেল অফিসার ডাঃ তানভির জোহা, ইউপি সদস্য আব্দুল হাই সরকার, স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন, স্বাস্থ্য সহকারি আনজারুল হক মিলন, জিকরুল হক সম্রাট, রাবিউল কবির মানি, ফজলার রহমান পোটার, এমটিপিআই, আবু বক্কর সিদ্দিকসহ আনছার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত সপ্তাহে উক্ত এলাকায় নীলফামারী সদর ইউনিয়নের রামনগর টুপামারী এলাকার রাকিব নামে এক ব্যাক্তি ঢাকা থেকে ফিরে জোড়াবাড়ী ইউনিয়নের কলোনী পাড়ায় তার নানীর বাড়িতে অবস্থান করে। পরে সন্দেহ হলে ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ও থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গিয়ে আগত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় পজেটিফ পাওয়া গেলে ওই এলাকাটি লক ডাইন ঘোষনা করে ৩৫টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলন বলেন, এলাকায় হোম কোরায়েন্টেন, সামাজিক দুরত্ত বজায়, সকল মানুষকে নিজ বাড়িতে রাখতে আমরা জীবনের ঝুকি নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। করোনা দূর্যোগ কল্যান তহবিল থেকে ত্রান বিতরণ, এলাকা জীবানু নাশক স্প্রে ছিটানো সহ এলাকার হাট বাজারে ও পাড়ায় মহল্লায় হ্যান্ড মাইক নিয়ে সচেতনতা মূলক প্রচারনা চালিয়ে যাচ্ছি। নিজ এলাকা করোনা মুক্ত রাখতে আমাদের এ প্রচষ্টা অব্যাহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি