৮ মে ২০২৬

ডোমারে হেরোইন ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে হেরোইন ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে নিষিদ্ধ হেরোইন ও ফেন্সিডিলসহ ৩মাদক কারবারিকে আটক করেছে ডোমার থানা পুলিশ। শনিবার (৯নভেম্বর) বিকালে ডোমার থানা এসআই রেজাউল করিমের নেতৃত্বে ডোমার বাসষ্ট্যানের হোটেল মালিক চিকনমাটি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বাবলু হোসেন (৪৫) ও পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে রতন আলী (২৯) কে আটক করে।

আরো পড়ুন :  ডোমারে মূলহোতাসহ ৪ মোটর সাইকেল চোর গ্রেপ্তার

এ সময় তাদের কাছ থেকে ০১ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। অপর দিকে এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে গোমনাতী এলাকা থেকে কেতকীবাড়ী হেমায়েত পাড়া গ্রামের আফছার আলীর ছেলে নূর রশিদ (২০) কে ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেল মালিক বাবলু একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ৮ (ক) ধারায় মামলা নং- ১১ ও নূর রশিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১৪ (ক), মামলা নং-১২, তারিখ-০৯/১১/১৯ দায়ের করে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি