৪ মে ২০২৬

ডোমারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)থেকে: নীলফামারীর ডোমারে পিংকি আক্তার (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, ডোমার সদর ইউনিয়নের ছায়া পাড়া গ্রামে। যানাযায়, মঙ্গলবার দুপুরে উক্ত গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী পিংকি আক্তার (১৮) তার নিজ শোয়ার ঘড়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পিংকির শশুর বাড়ীর লোক জানায়, সে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। শোয়ার ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ থাকায় বিষয়টি সন্দেহ হলে জানালা ভেঙ্গে দেখে লাশ ঝুলে আছে। এলাকাবাসী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় পিংকির লাশ উদ্ধার করে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সাথে একটি চিঠি পাওয়া গেছে। তাতে লেখা ছিল, তোমার জেদ নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম, ইতি পিংকি। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মাস পূর্বে ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বসতপাড়া এলাকার আউয়াল হোসেনের মেয়ে পিংকি আক্তারের সাথে সাজেদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। সাংসারিক বিষয় নিয়ে পিংকি আত্মহত্যা করতে পারে বলে অনেকে ধারনা করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি