৪ মে ২০২৬

ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ডিসেম্বর) বিকাল ৩টায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এ সময় অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, ডোমার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলার প্রমূখ উপস্থিত ছিলেন।

খেলা দেখতে আসা লাখো মানুষের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। ক- গ্রুপে প্রথম হয়েছেন, মহসিন, রংপুর। দ্বিতীয় মিল্টন, বোদা। খ- গ্রুপে প্রথম লিটন, নীলফামারী।দ্বিতীয় শাহাদাত, পঞ্চগড়। গ- গ্রুপে প্রথম আইনাল, বোদা। দ্বিতীয় বাবু ডাক্তার, হরিণচড়া। ঘ- গ্রুপে প্রথম হয়েছেন বেলাল, ডোমার ও দ্বিতীয় হয়েছে মিঠুন, নওগাঁ। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। উক্ত খেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধীক ঘোড়া এতে অংশ নেয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি