৭ মে ২০২৬

ডোমারে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার (৩০জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহারিয়ার কবির প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি