৪ মে ২০২৬

ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

নীলফামারীর (ডোমার)থেকে সংবাদদাতা: নীলফামারীর ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। দেশে করোনা ভাইরাস আতংকে এলাকার খেটে খাওয়া দুঃস্থ ও অসহায় মানুষ কাজে বের হতে পারছে না। এমন পরিস্থিতিতে রোববার (২৯মার্চ) সকাল ১০টায় পৌর শহরের রেয়াছত আলী মার্কেটে ৫শতাধীক মানেুষকে এ সহায়তা প্রদান করেন এসএসসি ৯০ ব্যাচ। প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও একটি করে মাক্স ছিল।

এ সময় গ্রুপের অন্যতম সদস্য রাশেদ মাহমুদ উজ্জল, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, মকবুল হোসেন, নলিনী রায়, রায়হান সবুক্তগীন অনিকেট, আবু জাফর উল্ল্যাস, জাকারিয়া হোসেন, জয়মুদ্দিন সরকার, উম্মে সালমা, রশিদা আক্তার, শাহেরা বানু শিল্পী প্রমূখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উক্ত গ্রুপের ঢাকা ও প্রবাসে অবস্থানরত বন্ধুদের মধ্যে মমতাজ শান্তা, চন্দনা প্রধান, ঢালী মাহামুদা সম্পা, এরশাদ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ মিঠু, সাবিনা ইসলাম সুমনা, সামিমা শিমি, আবু বক্কর ছিদ্দিক মিঠুলীসহ সকলে মিলে আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও উক্ত ব্যাচের সদস্যরা বিদ্যালয়ে অনুদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে এলকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদেও এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি