৮ মে ২০২৬

ডোমারে এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে মৌজা পাঙ্গা পন্ডিতপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষর্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

রোববার (৯ফেব্রুয়ারী) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি নুরল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ সেবক ফারুক হোসেন দুলু, আবু বক্কর সিদ্দিক, হুসেন আলী উপস্থিত ছিলেন।

এ সময় উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক নবীউল ইসলাম, শাহানাজ পারভীন, আঞ্জুআরা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। শেষে ওই মাদ্রাসার শতাধীক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিগণ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি