৫ মে ২০২৬

ডোমারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে আমেরিকা বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ডিসেম্বর) সকাল ১১টায় হোটেল বিশ্রাম ক্যাম্পাসে প্রবাসী কল্যাণ সমিতির সমন্বয়কারী ডাঃ ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে, বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি নিউইয়র্ক, ইউএসএ’র সভাপতি খতিব উদ্দিন সরকার, সমাজ সেবক আলহাজ্ব সোলায়মান আলী,ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মুফতি মাহামুদ বীন আলম, সাবেক শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, সংগীত শিল্পী সহিদুল সরকার, শাকিলা ডেনী, সমাজ সেবক আবুবক্কর সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৩ শতাধীক কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি সমন্বয়কারী ডাঃ ফিরোজ আলম চিনু জানান, উক্ত সংগঠনের উদ্যোগে নীলফামারী জেলায় ২ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি