ডোমারে দিনে দুপুরে সাংবাদিকের বাড়ীতে দূধর্ষ চুরি
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে দিনে দুপুরে সাংবাদিকের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার ছোট রাউতা কাজীপাড়া গ্রামে।
জানা যায়, মঙ্গলবার (১০সেপ্টেম্বর) দুপুরে বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগের আলো ডোমার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোলের বাসার সকল লোকজন বাড়ির বাহিরে থাকার সুয়োগকে কাজে লাগিয়ে চোরের দল ঘড়ের জানালা কেটে ষ্ট্রিল ক্যামেরা, গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বিকাল ৩টায় তারা বাড়ীতে ফিরে এসে ঘড়ের জানানালা ভাঙ্গা ও ভিতরে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে। এর আেেগই চোরের দল তাদের সোকেস ও ওয়ারড্রপের তালা ভেঙ্গে ষ্ট্রিল ক্যামেরা, গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
এ বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল বলেন, সবমিলে চোরেরা প্রায় ৩০ থেকে ৩৫হাজার টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি ডোমার থানায় জানালে, থানার এসআই হামিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি, চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি