৮ মে ২০২৬

ডোমারে ধর্ষণ মামলার আসামী তপন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ধর্ষণ মামলার আসামী তপন গ্রেফতার

ডোমার (নীলফামারী) থেকে সংবাদদাতা : নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের দায়ে তপন চন্দ্র রায় নামে এক কিশোরকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

সোমবার (২৩সেপ্টেম্বর) গভীর রাতে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান ও সঙ্গীয় ফোর্স উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া ঢেপিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তার আত্বীয়ের বাড়ী থেকে মামলার মূল আসামী তপন কুমার রায় (১৬) কে গ্রেফতার করে।

মামলা সুত্রে যানাযায়, পাশের গ্রামের এক কৃষকের কন্যা অস্টম শ্রেনীর ছাত্রী গত ১৩ সেপ্টেম্বর তারিখে তার মামার বাড়ী বেড়াতে যায়। রাত ৮টায় স্কুল ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখীয়ে তপন চন্দ্র রায় ও তার সহযোগীয় মেয়েটিকে অপহরণ করে তুলে নিয়ে অন্যত্র এক বাড়ীকে গত ১০দিন ধরে আটকে রেখে একাধীক বার ধর্ষন করে।

এবিষয়ে মেয়েটির মামা জীবন রায় বাদী হয়ে ডোমার থানায় ৮ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী)/০৩) এর ৭/৯ (১)/৩০ ধারায় মামলা নং-১৫, তারিখ-২০/০৯/২০১৯ দায়ের করে। আটককৃত তপন কুমার রায় মামলার এজাহাভুক্ত ১নং আসামী এবং খামার বামুনিয়া এলাকার তারাপদ রায় (চতুরা)র ছেলে বলে জানা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা আজম হোসেন প্রধান বলেন, মামলার মূল আসামীকে গ্রেফতার করেছি এবং ১৬৪ ধারা জবানবন্দীতে ধর্ষনের কথা শিকার করেছে। বাকী সহযোগী আসামী পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে, তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোমবার দুপুরে আটক তপনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি