৫ মে ২০২৬

ডোমারে চুরি মামলার আসামী সোহেল এবার ডাকাতি মামলায় আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে চুরি মামলার আসামী সোহেল এবার ডাকাতি মামলায় আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারের মোটর সাইকেল ছিনতাই মামলার সেই আসামী সোহেলকে এবার ডাকাতি মামলায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসা বাদের জন্য রিমান্ড আবেদনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মামলা সুত্রে জানা যায়, নীলফামারী জেলার দারোয়ায়ী টেক্সাইল মিল এলাকার কাজীর হাট বারোঘরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে গত ২৯অক্টোবর/১৯ গভীর রাতে মৃত আব্দুল জব্বারের ছেলে একরামুল হকের বাড়ীতে দূর্ধষ ডাকাতি সংগঠিত হয়। পর্বতীতে একরামুল হক বাদী হয়ে ৩৯৫/৩৯৭ ধারায় নীলফামারী সদর থানায় ডাকাতি মামলা নং- জিআর-৪০৭/১৯ দায়ের করে। পুলিশ সেই মামলায় ডোমার উপজেলার পৌর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের কথিত সাংবাদিক জুলফিকার আলী ভুট্টোর ছেলে মাসুদ পারভেজ সোহেল কে তার বাড়ী থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের করা হবে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধীব ব্যাক্তি প্রতিবেদককে জানান, সোহেল পারভেজ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মাদক, চোরা চালান ও নারী নিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য গত ২০জুন/১৯ ডোমার থানা পুলিশ তাকে ১টি চোরাই মোটর সাইকেলসহ আটক করে। পরে তার দেয়া তথ্য মতে ওই রাতেই অভিযান চালিয়ে আরো ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। ওই মামলায় সোহেল একজন এজাহার ভুক্ত অন্যতম আসামী বলে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি