৪ মে ২০২৬

ডোমারে ব্যবসায়ী সমাজের উদ্যোগে ইউএনও বরাবরে ১২ শত মাস্ক উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ব্যবসায়ী সমাজের উদ্যোগে ইউএনও বরাবরে ১২ শত মাস্ক উপহার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বৈশ্বিক মহামারি কোভিট-১৯ প্রতিরোধ ও জনকল্যাণে ব্যবসায়ী সমাজের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ১২ শত মাস্ক উপহার দেয়া হয়েছে। নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যাড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর সহযোগিতায় রোববার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এঁর হাতে ১২ শত মাস্ক উপহার হিসাবে তুলে দেন নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য আসাদুজ্জামান চয়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টিকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেহেতু সরকারের নিদের্শনা অনুযায়ী বিভিন্ন হাট বাজারে আমারা অভিযান চালিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন করার পাশাপাশী আমরা ওই সব স্থানে মাস্কগুলো বিতরণ করবো। আসাদুজ্জামান চয়ন জানান, মহামারি কোভিট-১৯ প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন সরকারী দপ্তরে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। অপরদিকে গত দুই দিন ধরে সাধারণ মানুষকে সচেতন করতে পথোচারীদের মাঝে ২হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কোরবানী ঈদের পরে উপজেলায় ১০ হাজার মাস্কসহ অসহায় ও দারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। সকলকে নিয়মিত মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি