৫ মে ২০২৬

ডোমারে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: "শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে রবিবার (৮ই আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে, এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সহ-সভাপতি মনজরুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী, ডোমার প্রেসক্লাবের আহবায়ক আসাদুজ্জামান চয়ন, আলহাজ্ব করিমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা ইউএফডিও কর্মকর্তা জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চারজন ভুক্তভোগী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ভুক্তভোগী মহিলাদের মধ্যে গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী এলাকার আবু কালামের স্ত্রী আলেফনুরা বেগম,ডোমার সদর ইউনিয়নের আরডিআরএস মোড় এলাকার মিন্টু ইসলামের স্ত্রী রাব্বিনা আক্তার, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া এলাকার নুরল আমিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন এবং বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা এলাকার গৌরাঙ্গ রায়ের স্ত্রী পল্লবী রানী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি