৮ মে ২০২৬

ডোমারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ অক্টোবর ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা দিবসটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, জানো প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর আবু আনিছ, আমানুর রহমান, আফরোজা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও প্রাথমিক অধিদপ্তর সহ ব্র্যাক ওয়াস প্রকল্পের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি