ডোমারে বাক প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের চেষ্টা
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে এক বাক প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে, থানায় মামলা। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা বোতলগঞ্জ এলাকায়।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার গোমনাতী ইউনিয়নে আমবাড়ী আলসিয়ার বাজার এলাকার এক ভ্যান চালক তার বাক ও শ্রবন প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে শশুর বাড়ী চান্দখানা বোতলগঞ্জে বসবাস করে। ঘটনার দিন রোববার (১৬ ফেব্রুয়ারী) প্রতিবন্ধী স্ত্রীকে শশুর বাড়ীতে রেখে বাড়ীর লোককজন সকলে চিলাহাটি খানকা শরীফে ওয়াজ মাহফিলে যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে উক্ত এলাকার মৃত আবুল হোসেনের লম্পট ছেলে শফিউল ইসলাম সাবুল (৫০) ওই বাড়ীতে ঢুকে প্রতিবন্ধী গৃহবধুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। প্রতিবন্ধী গৃহবধুর গোংরানীর শব্দে পাশের বাড়ীর লোকজন ছুটে আসে। এ সময় লম্পট শফিউল ইসলাম সাবুল কৌশলে পালিয়ে যায়।
প্রতিবন্ধী গৃহবধুর স্বামী বাদী হয়ে শফিউল ইসলাম সাবুলকে আসামী করে ডোমার থানায় নারী শিশু নির্যতন দমন আইনে ৯/৪ (খ) ধারায় মামলা নং-০৯, তারিখ- ১৭/০২/২০২০ দায়ের করে। ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, মামলা রুজু করা হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি