১১ মে ২০২৬

ডোমারে আওয়ামী লীগ নেতা নাহিদ ঢাকা থেকে গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডোমারে আওয়ামী লীগ নেতা নাহিদ ঢাকা থেকে গ্রেফতার
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরআলম নাহিদ (৪৫)-কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। রবিবার (১৬ ফেব্রæয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের এর অংশ হিসেবে শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক হয়। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতার হওয়া মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। বর্তমানে নাহিদ আ’লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশের সহযোগিতায় আটক করে ডোমার থানা পুলিশ। আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি