৭ মে ২০২৬

ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবীতে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে পাঙ্গামটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় ঘন্টাব্যাপী এই কর্মসুচী পালন করেন তারা। এতে তিন শতাধীক মানুষ অংশগ্রহণ করেন।

সম্প্রতি আশ্রয়ন প্রকল্প করার সিদ্ধান্ত হওয়ায় সেখানে এটি না করে সুবিধাভোগীদের নামে জমি বরাদ্দ দেয়ার আহবান জানান মানব বন্ধনকারীরা। জহিরুল ইসলাম বলেন, প্রজন্মের পর প্রজন্ম এই জমিতে বসবাস করে আসছেন দেশ স্বাধীন হওয়ার আগে থেকে। তৎকালীন সময়ে জমি কিনে নিয়ে বসবাস করা শুরু করেন তারা।

পরবর্তিতে জানতে পারেন, এই জমিগুলো খাস খতিয়ান ভুক্ত। একই এলাকায় নতুন একটি আশ্রয়ন প্রকল্প থাকলেও সেখানে থাকার লোক পাওয়া যাচ্ছে না, আবার নতুন করে আরেকটি আশ্রয়ন করা হলে বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়বেন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ভূমি মন্ত্রনালয়ে বিষয়টি আমরা অবগত করেছি। সেখান থেকে যা নির্দেশনা আসবে, আমরা তা বাস্তবায়ন করবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি