ডোমারে আরসিসি রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে আরসিসি রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তরুন নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত সোমবার (২২ জুলাই) সকাল ১১ টায় ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে এলাকার শত শত মানুষ একত্ততা ঘোষনা করেন।
তরুন নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক এসকে সোহেলের সভাপতিত্বে কমরেড মফিজার রহমান দুলাল, অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, জাকির প্রধান, সাংবাদিক আনিছুর রহমান মানিক, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াছিন মোহাম্মদ সিথুর, রাশেদুল ইসলাম আপেল, ডাঃ তুহিন ইবনে হাদি, তরুন নাগরিক ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক সুজন রানা, আসিফ ইকবাল মামুন, সুমন ইসলাম আজিজ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তগণ মাদ্রাসার মোড় থেকে শুরু করে ডোমার বাজার হয়ে উপজেলার মোড় পর্যন্ত দ্রুত আরসিসি রাস্তা নির্মানসহ ওই রাস্তা দিয়ে ১০চাকার ট্রাক চলাচল বন্ধের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি