৮ মে ২০২৬

ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারী ডোমারে মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় ডোমার সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ আয়োজিক ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,অধ্যাপিকা জেইজী মাশরাফী নীনা, সহকারী অধ্যাপক কথাকার মোস্তফা ফিরোজ প্রধান, সংগঠক নাছিরুল রেজা লিচু, সঙ্গীত শিল্পী আমজাদ হোসেন, মুকুল সওদাগড়, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক পরশ চন্দ প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মিজানুর রহমান সোহাগ ও বাসুদেব রায়ের নির্দেশনায় হুমায়ুন আহমেদ রচিত নাটক “১৯৭১” মঞ্চায়ন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি