৫ মে ২০২৬

ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত মঙ্গলবার (২২জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন। উক্ত বাহিনীর ২শতাধীক নারী ও পুরুষ সদস্যকে জনপ্রতি ৩টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা প্রশিক্ষক রুবেল ইসলাম, উপজেলার কোম্পানী কমান্ডার আব্দুল হালিম, আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন। কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাড়াদেশের ন্যায় নীলফামারী জেলার সকল উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি