৫ মে ২০২৬

ডোমারে আলহাজ্ব মোশারফ হোসেনের স্ত্রী’র জানাজা সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে আলহাজ্ব মোশারফ হোসেনের স্ত্রী’র জানাজা সম্পন্ন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মরহুম আলহাজ্ব মোশারফ হোসেনের স্ত্রী আলহাজ্ব রওশনআরা বেগম এঁর জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। সোমবার (২৬ জুলাই) সকাল ৬.৪৫ মিনিটে ঢাকায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নানিল্লা - - - রাজিউন। তিনি পশ্চিম বোড়াগাড়ী কলেজপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মোশারফ হোসেনের স্ত্রী ও সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের ভাবী। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে তার গ্রামের বাড়ী বাগডোকরা হাজীপাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে স্বামীর কবরের পার্শ্বে দাফন করা হয়। জানাজায় ডোমার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা হাজ্বী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, প্রভাষক আবু সাদেক চৌধুরী লুলু, রইছুল আলম, ডোমার পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান জুয়েল, ইউপি সদস্য রাশেদুজ্জামান রাশেদ, সাবেক সদস্য মাহাবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মরহুমার নাতী হাফেজ অর্নব করিম। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ১০জন নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। মরহুমার  ছোট ছেলে আহসানুল হাসান মায়ের বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আত্নীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি