ডোমারে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়েেনর নয়ানী বাকডোকরা কাঁঠালতলী গ্রামে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে ৭নং বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, শংকর চন্দ্র রায়, জোসনা রাণী রায়, প্রভাষক আলহাজ্ব ইলিয়াছ হোসেন, হাফেজ মাওঃ নবীর হোসেন বিপ্লবী, হাফেজ মাওঃ ইয়াকুব আলী আশেকী, সমাজ সেবক তছরত আলী, কছদ্দি মামুদ, মঙ্গলু মামুদ, লাবু ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ডাঃ আব্দুল কুদ্দুস আল-আজাদী। উক্ত মাদ্রাসার পরিচালক মুফতি ফজলে এলাহী জানান, গত ২১ জুন মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। বর্তমানে ৫টি কক্ষের নির্মাণ কাজ চলমান আছে। এলাকার অসহায় ও দরিদ্র শিশুদের জন্য নুরানী, নাজেরা, হেফজুল কোরআন, কিতাব বিভাগ, বাংলা, অংক, ইংরেজি ও সাধারণ জ্ঞান সহ অন্যান্য শিক্ষা দানের সু-ব্যবস্থার গ্রহন করা হয়েছে। আগামীতে উক্ত প্রতিষ্ঠানটি দ্বীনি এলেম শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে এলাকার বৃত্তবান ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি