ডোমারে আইডিয়াল একাডেমীর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে আইডিয়াল একাডেমীর পঞ্চম ও অস্টম শ্রেনীর শিক্ষার্থীদের পরীক্ষা উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহু উদ্দিন শাহ্’র ব্যবস্থাপনায় সোমবার (২৮অক্টোবর) সকাল ১১টায় আলহাজ্ব ডাঃ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসাবে, আলহাজ্ব আফছার উদ্দিন সরকার, গোলাম কুদ্দুস আইয়ুব, সাবেক শিক্ষক রশিদুল আলম, জোড়াবাড়ী ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, সাংবাদিক আনিছুর রহমান মানিক উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উক্ত একাডেমীর সহকারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শিক্ষক সুলতানুল আরেফিন, আবু বক্কর সিদ্দিক, রুপালী বেগম, মুন্নি আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শেষে সমাপনি, জেএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য মেধাবী ২৭৫জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি