ডোমারে ৫ জুয়ারী গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে ৫জুয়াড়ীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে ডোমার থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করে। তারা হলেন, সোনারায় ইাউনিয়নের জামির বাড়ী এলাকার শরবত আলীর ছেলে হাসেম আলী (৫০), খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মোকছেদ আলী (৩৫) একই এলাকার মফিজার রহমানের ছেলে হামিদার রহমান (৪০) বসুনিয়া হাট এলাকার অনাথ দাসের ছেলে সুমন দাস (২২), সোনাহার প্রধান পাড়ার মৃত অফির উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন(৪২)।
পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে তাদের আদালতের পাঠানো হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি