৮ মে ২০২৬

ডোমারে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আনিছুর রহমান মানিক,নীলফামারীথেকে: নীলফামারীর ডোমারে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ী সহযোগীতায় উক্ত কৃষি মেলার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামান, উপজেলা কৃষকলীগ সভাপতি হাবিবুল হক দুলাল প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে ব্যানার, ফেস্টুনসহ একটি বনার্ঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উক্ত মেলায় ২৫টি স্টোল স্থান পেয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি