৮ মে ২০২৬

ডোমারে ৩৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে ৩৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে বই উৎসব উপলক্ষে ৩৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস। বৃহস্পতিবার সকাল ১১টায় ডোমার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোর্মা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ধসঢ়;ফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান উপস্থিত ছিলেন। এ সময় সহকারী শিক্ষক আ,ন,ম তারেক, সালমা পারভীন, শাম্মী আক্তার, মঞ্জুর মোর্শেদ কবির, সুফিয়া বেগম, উম্মে হাবিবা, সেতারা বেগম, জেসমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ময়নুল হক মনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভুমিকা রেখে যাচ্ছেন। সে তুলনায় আমার পক্ষ থেকে ৩৫০ জন শিক্ষাথীকে নতুন স্কুল ড্রেস দেয়া খুবই সামান্য কিছু। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য কিছু করি, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী আঁচল আক্তার বলেন, গতকাল নতুন বই পেয়েছি। আজ নতুন স্কুল ড্রেস পেয়ে খুবই আনন্দিত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি