৮ মে ২০২৬

ডোমারে ৩ মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৫০ পিএম
ডোমারে ৩ মাদক কারবারি গ্রেফতার


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বুধবার (৬ মে) বিকালে ডোমার থানা এসআই কাওছার আলীর নের্তৃত্বে এএসআই শাহিন, আব্দুল মান্নান গোপন সংবাদের ভিত্তিতে ডোমার এশিয়ান হাইওয়ে রেলঘুন্টির পাড় এলাকায় থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার গ্রেফতার করে। তারা হলেন ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা মনজু পাড়া এলাকার আঃ লতিফের ছেলে মানিক (৩০), নুরল হকের ছেলে আঃ কালাম (২৬), আঃ হাকিমের ছেলে বাবু (২৭)। এসময় তাদের কাছ থেকে ৩০ পিছ টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ডোমারকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি