
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে তাস খেলার সময় ২ জুয়ারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান লগডাউনের অভিযান চলাকালীন সময়ে এএসআই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স উপজেলার ফরেষ্ট বাগানে তাস খেলার সময় তাদের ধাওয়া করেন।
অন্যান্য জুয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ২ জুয়ারী আটক হয়। পরে তাদের থানায় নিয়ে
আসে। আটককৃত জুয়ারীরা হলেন, পৌর এলাকার সবুজপাড়া এলাকার হাচানুরের ছেলে সজিব (২৫) ও নূর মোহাম্মদের ছেলে মঞ্জুরুল আলম (২৮)।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বঙ্গীয় জুয়া আইনে একটি মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]