ডোমারে ২ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে ২বছরের সাজা প্রাপ্ত আসামী আনিছুর রহমান রতন (৪৫) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার দুপুরে এসআই আব্দুল লতিফ ও এএসআই মঞ্জুরুল হোসাইন ডোমার উপজেলার ফরেষ্ট বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনিছুর রহমান রতন ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চিকনমাটি সওদাগড় পাড়া গ্রামের আব্দুর ওহাব ড্রাইভারের ছেলে বলে জানা যায়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৯ (ক) ধারায় ২ বছরের সাজা প্রাপ্ত আসামী ছিল। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি