৫ মে ২০২৬

ডোমারে ১০ লক্ষ টাকা নিয়ে পালানোর সময় প্রতারক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ১০ লক্ষ টাকা নিয়ে পালানোর সময় প্রতারক আটক
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জনসেবা পিজিওথেরাপী সেন্টারে চাকুরী দেয়ার নাম করে ১০লক্ষ টাকা নিয়ে পালানোর সময় জয় নারায়ন দিপংকর (২৪) নামে এক প্রতারককে আটক করে গণধোলাই দিয়েছে ভুক্তভুগিরা। প্রতারক জয় নারায়ন রায় দিপংকর দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নিবারন চন্দ্র রায় ও অষ্টিমি রায়ের ছেলে। যানাযায়, প্রতারক জয় নারায়ন দিপংকর গত ২ মাস পূর্বে ডোমার আন্ধারু মোড় এলাকায় একটি অফিস ভাড়া নিয়ে ডোমার জনসেবা পিজিওথেরাপী সেন্টার নামক চটকদার সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন পদে চাকুরী দেয়ার নাম করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে করে জেলার বিভিন্ন উপজেলার শতশত শিক্ষিত বেকার যুবক ও যুবতী আবেদন করেন। আকর্ষনিয় বেতনের কথা বলে ১৫/২০ জন সহজ সরল চাকুরী প্রত্যাশির কাছ থেকে জামানত বাবদ প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক জয় নারায়ন রায় দিপংকর। ঈদের লম্বা ছুটির কথা বলে গত মঙ্গলবার সন্ধ্যায় অফিস গুটিয়ে পালানোর সময় চাকুরী প্রত্যাশিদের বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে ডোমার থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রতারক জয় নারায়ন রায় দিপংকরকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতে প্রতারক দিপংকরের মা অষ্টিমি রানী রায় থানায়গিয়ে ৩ শতটাকা মূলের ষ্টাম্পে মুছলেকা দিয়ে আগামী আগষ্ট মাসের ১ তারিখে সমস্ত টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক ছেলে দিপংকরকে ছাড়িয়ে নিয়ে যায়। চাকুরী প্রত্যাশি ডিমলা উপজেলার আনারুল ইসলাম রানার কাছে ১লক্ষ ৫০হাজার টাকা, জলঢাকা উপজেলার মোছাদ্দিকা আক্তার মিলির কাছে ১লক্ষ ৫০হাজার টাকাসহ প্রায় ২০ জনের কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। ডিমলা উপজেলার মানোয়ারা খাতুন মুন্নি নামে এক ভুক্তভুগি জানান, আমাকে ক্যাশিয়ার পদে চাকুরী দেয়া কথা বলে ৬১ হাজার টাকা জামানত বাবদ হাতিয়ে নেয়। তার মা অষ্টমি রানী যেহেতু কথা দিয়েছে আগামী ১ তারিখে আমাদের সকলের টাকা ফেরত দিবে। নইলে আমরা মা ও ছেলের নামে আদালতে মামলা দায়ের করবো। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি