৪ মে ২০২৬

'ডোমার থানা' নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
'ডোমার থানা' নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : ডোমার থানা নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত হয়েছে ।

গত সোমবার নীলফামারী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কর্ম মূল্যায়ন সভায় ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে সম্মাননা স্মারক গ্রহন করেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবাগত নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান আতিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল প্রমূখ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ২০১৯ইং মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে নীলফামারী জেলায় শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত হয় ডোমার থানা। এর আগের গত কয়েক মাস পূর্বে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ডোমার থানার মোস্তাফিজার রহমান পুরস্কার গ্রহন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি