৭ মে ২০২৬

ডোমার পৌর শহরে চলছে জীবাণু নাশক স্প্রে ছিটানোর কাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমার পৌর শহরে চলছে জীবাণু নাশক স্প্রে ছিটানোর কাজ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে করোনা ভাইরাস প্রতিরোধে পৌর শহরে জীবাণু নাশক ছিটানো কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

রোববার সকাল ১০টায় পৌর কাঁচা বাজার এলাকা থেকে জীবাণু নাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। ডোমার পৌরসভার সকল দোকান, আশপাশের বিভিন্ন রাস্তা জীবাণু মুক্ত রাখতে ডোমার ফায়ার স্টেশনের সহোযোগীতায় জীবানু নাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, আব্দুর রাজ্জাক রাজা, শামসুল আলম, ডোমার ফায়ার স্টেশন অফিসার ফরহাদ হোসেন, টিম লিডার শাহাজাহান আলী প্রমূখ উপস্থিত ছিলেন। পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, করোনা ভাইরাসে আতংকিত না হয়ে প্রতিরোধ করতে নিজ বাড়ীতে অবস্থান করুন। জনসমাগম, সামাজিক দূরত্ত বজায় রাখা, জনসচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে সকলকে অবগত করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেক এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে জীবানুনাশক স্প্রে করছে ফায়ার সার্ভিসের

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি