ডোমার জোড়াবাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে জোড়াবাড়ী দ্বারকামারী আম-জোড়া-চাঁদ দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (২ডিসেম্বর) বাদ মাগরীব দ্বারকামারী বাজার সংলগ্ন মাঠে ১ম বার্ষিকী মাহফিলে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সাজু, সমাজ সেবক রশিদুল ইসলাম রোমান, ইউপি সদস্য আব্দুল জলিল, আব্দুল হাই, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন, মুফতি মাওঃ মোহাম্মদ নুরুল ইসলাম আরেফী, ঢাকা।
বিশেষ বক্তা মাওঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল হোসাইনী, রংপুর। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষের ঢল নামে। কর্তপক্ষ জানান, মসজিদের পার্শ্বে মাদ্রাসাও এতিমখানা ছাত্রদের নতুন ঘড় নির্মানের কাজ অসমাপ্ত রয়েছে। আগামীতে সরকারী ও জনপ্রতিনিধিদের সহযোগীতা পেলে তা বাস্তবায়ন করা সম্ভব।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি