ডোমার জোড়াবাড়ীতে সমাজ সেবক জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল ইসলামের দাফন দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অংঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।
রবিবার (৪আগষ্ট) সকাল ৯টায় তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি ........রাজিউন। তিনি দির্ঘদিন থেকে স্বাসকষ্ট রোগে ভুগ ছিলেন। রবিবার বাদ আসর জোড়াবাড়ী বিএসসি পাড়া জামে মসজিদ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৯টায় দ্বিতীয় জানাজা শেষে মসজিদের পাশ্বে দাফন করা হয়। তিনি উক্ত গ্রামের মৃত আবুল ফজলের জ্যোষ্ঠ পুত্র। তার জানাজায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশ্ধসঢ়;তি, নীলফামারী জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সাজু, সাবেক শিক্ষক আব্দুল মজিদ, মোজাম্মেল হক প্রামানিক, ইউপি সদস্য আব্দুল জলিল, আব্দুল হাই সরকার, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মৃত্যু কালে তার বয়স ছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ২পুত্র সন্তান, ১কন্যা সস্তান ৩ টি নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। পরিবারের পক্ষে তার বড় ছেলে মাহাবুবার রহমান মানিক পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় আত্বীয় স্বজন ও সুভাকাংখ্যী সকলের কাছে দোয়া কমনা করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি