৫ মে ২০২৬

ডোমার বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় চলছে লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমার বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় চলছে লকডাউন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে মরনব্যাধী করোনা ভাইরাস মোকাবেলায় নানা সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন করছেন। যাতে সাধারন মানুষ আতংকিত না হয় সে জন্য পরামর্শ প্রদান করছেন। বিদেশ থেকে কেউ তার নিজ বাড়ীতে এলে তাৎক্ষনিক খবরটি পৌছানোর নির্দেশ প্রদান করছেন। পাশা পাশি বিভিন্ন হোটেল ও চায়ের দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ীতে থাকার পরামর্শ প্রদান করছে পুলিশ।

এই করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ীয়ে অধিক মুনাফা হাতিয়ে নিচ্ছে। বিষটি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন বাজার মনিটোরিং করে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করায় দ্রব্যমূল্যের বাজার বর্তমানে স্থিথিশীল রয়েছে।

গতকাল সকাল থেকে ডোমার বাজারের ঔষধ, চাল, ডাল ও কাচাঁ বাজারের দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ করে দিয়েছে। আজ সকাল থেকে ডোমার বাজারকে লকডাউন ঘোষনা কওে এলাকা জনশুন্য হয়ে পড়েছে। এর জন্য একদল পুলিশ সার্বক্ষনিক নজর দারীতে রেখে গোটা শহরে টহল দিয়ে চলছে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, করোনা ভাইরাসে আতংকিত না হওয়ার জন্য জনগনকে উদ্বুদ্ধ করছি, বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার চেষ্টা করছি, প্রয়োজনে মনিটরিং আরো জোড়দার করা হবে, তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে করতে আমাদের পুলিশ সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি