৬ মে ২০২৬

দৈনিক মানববার্তা'র চতুর্থ বারের মত শ্রেষ্ঠ সাংবাদিক হিরো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দৈনিক মানববার্তা'র চতুর্থ বারের মত শ্রেষ্ঠ সাংবাদিক হিরো

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: টানা চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ সাংবাদিকের খেতাব পেলেন দৈনিক মানববার্তার 'নীলফামারী জেলা প্রতিনিধি' জয়নাল আবেদীন হিরো। পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জয়নাল আবেদীন হিরোকে ওই খেতাবে ভ‚ষিত করা হয়।

২৯ আগষ্ট দুপুরে পত্রিকার পার্বতীপুর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এ.জেড.এম.মেনহাজুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, বার্তা সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান, বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন ও পাবতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কাদির।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক-কবিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পার্বতীপুর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে পত্রিকা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জয়নাল আবেদীন হিরো ওই পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে ২০১৭,১৮,১৯ ও চলতি বছর শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে মনোনীত হওয়ায় তাকে পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি প্রদান করা হয়।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি