৬ মে ২০২৬

দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে আওয়ামী লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে আওয়ামী লীগ

বাংলাপ্রেস ডেস্ক: উপজেলা পরিষদের নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। আজ শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।বৈঠকে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সারাদেশের ১২৯ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ এসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের জনপ্রিয়তা ও মাঠ জরিপের ফলাফল বিশ্লেষণ করে দলের মনোনয়ন চূড়ান্ত করবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, দলের উপদেষ্টা পরিষদের কয়েকজন, সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতা এবং চার যুগ্ম-সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন।

গতকাল শুক্রবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রথম দফার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি