৮ মে ২০২৬

ডলারের ব্যবহার বাদ : নিজস্ব মুদ্রায় বাণিজ্য চুক্তি করল চীন-ব্রাজিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডলারের ব্যবহার বাদ : নিজস্ব মুদ্রায় বাণিজ্য চুক্তি করল চীন-ব্রাজিল
বাংলাপ্রেস ডেস্ক: চীন এবং ব্রাজিল তাদের বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহৃত হবে বলে চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার বিষয়টি ব্রাজিল সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এই চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা এবং তারা ডলারকে অনেক সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে আশা করেছে, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে। চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর দু দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি