৮ মে ২০২৬

দক্ষিণখানে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দক্ষিণখানে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক : রাজধানীর দক্ষিণখান থানার একটি বাড়ি থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কেসি স্কুলের পেছনের গলির ওই বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় এবং লাশ উদ্ধার করা হয়।

খবরটি স্থানীয়রাই জানিয়েছেন উল্লেখ করে এসআই আরও জানান, সেখানে দুই শিশু ও এক নারীর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায় নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি