৫ মে ২০২৬

দক্ষিণ কোরিয়াকে পরমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম
দক্ষিণ কোরিয়াকে পরমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি যুক্তরাষ্ট্রের

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এর জন্য সিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটিতে সফররত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী, মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল। সাধারণত ডিজেল চাঅপরদিকে, দীর্ঘ ছয় বছর পর আজ দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় বেলা ১১টায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে স্ব স্ব গন্তব্যে ফের উড়াল দেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। 

ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাতের মতো বিষয়গুলোতে। সেইসঙ্গে এও ধারণা করা হয়েছিল, এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেইজিংয়ের সহায়তা চাইতে পারে। এর আগে, ২০১৯ সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা।

লিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। 

বিপি >এস পি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি