৮ মে ২০২৬

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী শেখ হাসিনা

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস ২০১৯ সালে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতে এই তথ্য উল্লেখ করা হয়।

ফোর্বস-এর ২০১৯ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা অনুসারে, এক নম্বর স্থানে আছেন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল, দুই নম্বরে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তিন নম্বরে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভ স্পিকার ন্যান্সি পেলোসি, চার নম্বরে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন এবং পাঁচ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা।

তালিকানুসারে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনও নারী নেই। এ অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। তালিকাতে নির্মলা সিতারমনের অবস্থান ৩৪।

ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। যিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি