৮ মে ২০২৬

দক্ষিণ আফ্রিকার বস্তিতে গ্যাস লিকে ২৪ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দক্ষিণ আফ্রিকার বস্তিতে গ্যাস লিকে ২৪ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি বস্তিতে গ্যাস লিক হয়ে শিশুসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। বক্সবার্গে বুধবার এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম ন্টলাদি এএফপি বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা অন্তত ২৪ জনকে নিহত পেয়েছি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিহতদের মধ্যে অবৈধ খনি শ্রমিক আছে কিনা, তা এখনো জানা যায়নি।’ এর সঙ্গে অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যাক্ত খনি থেকে মাটি চুরি করে এনে, এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করা হয়। বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে— সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া যায়। জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তবে তাদের আশঙ্কা, ওই এলাকা থেকে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে। আহত বা নিহতদের খুঁজে বের করতে রাতের বেলায়ও উদ্ধার অভিযান চলছিল। খবর বিবিসি বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি