দখলের পর লুঙ্গি পরে খবর পড়ল বিক্ষোভকারীরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। প্রেসিডেন্টের বাসভবনের পর প্রধানমন্ত্রীর বাসভবনও তাদের দখলে। এবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের দখল নিয়ে খবর পড়তে দেখা গেল বিক্ষোভকারীদের। এ সময় একজনের পরনে ছিল লুঙ্গি।
যদিও পরে দখলে যাওয়া টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কা রূপবাহিনী কর্পোরেশনের (এসএলআরসি) নিয়ন্ত্রণ নেয় তারা। এরপর দুই বিক্ষোভকারী খবর পড়েন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরে বলা হয়েছে, সরকারি টিভি চ্যানেলের কার্যালয়ে প্রবেশ করে দুই আন্দোলনকারী। এর আগেই টিভির উপস্থাপক ও অন্যান্য কলাকুশলীরা সরে যান। এরপর সেখানে ব্রেকিং নিউজ পড়েন ওই দুই বিক্ষোভকারী।
তারা বলেন, এখন থেকে চ্যানেলে অন্য কিছু দেখানো হবে না। শুধু সংবাদ ও প্রতিবাদের ছবি দেখানো হবে। এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা রূপবাহিনী কর্পোরেশন শুধু প্রতিবাদের খবরই দেখাবে। এরপরই সম্প্রচার বন্ধ হয়ে যায়।
বিবিসির খবরে বলা হয়েছে, রূপবাহিনী চ্যানেলের পর আরও একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা টিভি ভবন ঘেরাও করার পর ইন্ডিপেনডেন্ট টেলিভিশন নেটওয়ার্ক তথা আইটিএনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পলায়নের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এরপরই তিনি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। এছাড়া ওয়েস্টার্ন প্রভিন্সে কারফিউ জারি করেছেন তিনি।
দাঙ্গাবাজ মনোভাবপন্ন লোকজন ও তাদের বহনকারী যানবাহন জব্দ করার নির্দেশও দেয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নির্দেশনায়। জনরায় উপেক্ষা করেই রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।
এর আগে মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে একটি সামরিক বিমানে প্রতিবেশী মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি