ডিভি লটারি ছেড়েছে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির জন্য আবেদন গ্রহণ করছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। স্থানীয় সময় বুধবার (৫ অক্টোবর) থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
২০২৪ ডিভি লটারির জন্য এই আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আওতায় ৫০ হাজারের বেশি ডিভিধারীকে গ্রিন কার্ড দেয়া হবে। খবর নিউজওয়্যার’র। তবে বিগত বছরগুলোর মতো এ বছরও ডিভি প্রোগ্রামে আবেদন করতে পারবে না বাংলাদেশের নাগরিকরা।
বাংলাদেশ ছাড়াও আর যেসব দেশের নাগরিক ডিভি লটারির জন্য আবেদন করতে পারবে না সেগুলো হলো- ব্রাজিল, কানাডা, চীন, কলোম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া), ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।
২০১৩ সাল থেকেই বাংলাদেশিদের জন্য ডিভি লটারির আবেদন বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, বিভিন্ন ধরনের বৈধ ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ রয়েছে। তবে ডিভি লটারি সবচেয়ে জনপ্রিয়। এর মাধ্যমে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষকে স্থায়ী নাগরিকত্ব দেয় যুক্তরাষ্ট্র।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি