৬ মে ২০২৬

ডিসেম্বরেই হবে সংসদ নির্বাচন: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডিসেম্বরেই হবে সংসদ নির্বাচন: ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ কথা বলেন তিনি। খালি মাঠ পেলে বিএনপি আবার নোংরা রাজনীতি শুরু করবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের আগুন সন্ত্রাস ঠেকাতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপি জানে নির্বাচনে তারা এ সরকারকে হটাতে পারবে না। তাই চোরা গলির পথ বেছে নিয়েছে ও বিদেশে বসে তারা যড়ষন্ত্র করছে। এ সময় বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে রাখে, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আমরা বিএনপির সঙ্গে শুরু থেকেই কম্পিটিশন চেয়েছি, কনফ্রন্টেশন চাইনি। তাই, নির্বাচন ছাড়া কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে আমরা সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। আগামী নির্বাচনে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ। আগামী ১১ই মার্চ ময়মনসিংহ ও ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ করা হবে বলেও জানান তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি