দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেস থেকে কয়লা উত্তোলন শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: এক মাস ১৭ দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে কয়লা উত্তোলন শুরু করা হয় বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম।
কয়লা খনি সূত্রে জানা গেছে, ১৪১২ ফেসের কয়লা মজুদ শেষ হওয়ায় ২০২৩ সালের ২৯ ডিসেম্বর কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ১৪১২ ফেস থেকে ২ লাখ ২০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্য মাত্রার বিপরীতে ২ লাখ ৭২ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। যা লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় শতকরা ২৪ ভাগ বেশি। পরে ১৪১২ ফেস থেকে ১২০৯ ফেসে যন্ত্রপাতি সরানো হয়। নতুন ফেস থেকে কয়লা উত্তোলনের জন্য চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় প্রয়োজন বলে সে সময় কর্তৃপক্ষ জানিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পূর্বে বৃহস্পতিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে নতুন ফেসে থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়।
কয়লা খনির এমডি প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, নতুন ফেস থেকে ৩ লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত এই কূপ থেকে কয়লা উত্তোলন করা হবে। প্রথম দিকে পরীক্ষামূলক ভাবে দৈনিক এক হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে দৈনিক ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন হারে কয়লা উত্তোলিত হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি