দিনাজপুরের পার্বতীপুরে আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: গবাদি পশু সহ ১০টি ঘর পুড়ে ছাই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯নং ওয়ার্ডের গরুডাঙ্গা উচ্চগ্রাম আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় আবাসনের অন্তত ১০টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দা ঘরের ভেতরে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তারা চিৎকার করে আশপাশের মানুষদের ডাকেন। তবে আগুনের তীব্রতায় ঘরের গবাদি পশু, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানিয়েছেন, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই আগুন লাগার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি> এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি