১০ মে ২০২৬

দিনাজপুরের হাকিমপুরে তেলবাহী লরি উল্টে দুইজন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দিনাজপুরের হাকিমপুরে তেলবাহী লরি উল্টে দুইজন নিহত
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মন্ডলের ছেলে রাসেল (৩৬) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের সাবিবর (৩৪)। হাকিমপুর থানা পুলিশের ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলের লরি আজ দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার উদ্দেশ্যে যায়। পথিমধ্যে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরিটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে ম্যানেজার সাবিবর ও হেলপার রাসেল মারা যান। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস লরিটি উদ্ধারের চেষ্টা করছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি