৭ মে ২০২৬

দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় উঠে এলো কষ্টিপাথরের মুর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় উঠে এলো কষ্টিপাথরের মুর্তি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে এটি উদ্ধার করে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে আজিমপুর ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে আসাদুলের বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মূর্তিটি থানায় নিয়ে যায়। মূর্তিটি বিরল থানায় পাঠানো হয়েছে বলে জানান বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মতিয়ার রহমান।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি