দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের বালুবাড়ীর বলাই মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রোজিনা খাতুন (২৫)। সে দিনাজপুরের বিরলের শংকরপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
জানা গেছে, চিকিৎসার জন্য অটোরিকশা যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন রোজিনা। পরে জেলা শহরের বলাই মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুকন্যাসহ একটি অটো রিকশা যোগে মেডিকেল কলেজে যাচ্ছিলেন ওই নারী। বলাই মোড়ে অটোচালক দ্রুতগতিতে বাক নেওয়ার সময় শিশুসহ রাস্তার ওপর ছিটকে পড়ে মা রোজিনা খাতুন। এসময় পিছনে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় তিনি। তবে অলৌকিকভাবে শিশুটি অক্ষতভাবে প্রাণে বেচে গেছে।
কোতয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, ট্রাকটি জব্দ করেছেন তারা। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি